বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

২৭ হাজার পিস ইয়াবা ও কার্ভাডভ্যানসহ আটক ২

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২৭ হাজার পিস ইয়াবা ও কভার্ডভ্যানসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রুবেল মিয়া ও মোঃ রিপন খান। এসময় তাদের হেফাজত হতে ২৭ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান (রেজিঃনং-ঢাকা মেট্রো-ট ২৪-৪০৫৯) জব্দ করা হয়।

 

বুধবার (৯ ফেব্রুয়ারি ২০২২) বেলা ১২:১৫টায় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এ তথ্য  জানান ।

তিনি বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পাই দুইজন মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে  একটি কাভার্ডভ্যান যোগে ইয়াবা নিয়ে সানারপাড় দিয়ে শনিরআখড়ার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার চট্টগ্রাম-ঢাকা গামী মহাসড়কে অবস্থানকালে কাভার্ডভ্যানটি আসতে দেখলে কৌশলে থামিয়ে ইযাবাসহ রুবেল ও রিপনকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদ, বিপিএম এর নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত, বিপিএম, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাস এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com