বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রি- ২২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪৪ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ২৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গ্রেফতাররা হলেন- রুবেল মিয়া ও রিপন খান। এসময় তাদের কাছ থেকে ইয়াবা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ২৪-৪০৫৯) জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে খবর পাই দুইজন মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে সানারপাড় হয়ে শনিরআখড়ার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কে অবস্থানকালে কাভার্ডভ্যানটি আসতে দেখলে কৌশলে থামিয়ে ইয়াবাসহ রুবেল ও রিপনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com