বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ডিএন‌সির অ‌ভিযা‌নে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০১ বার পঠিত

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ডিলার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান  এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৯ ফেব্রুয়ারি) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা টেকনাফভিত্তিক মূলহোতা ও ঢাকার ইয়াবা ডিলার চক্রের সদস্য। তাদের মধ্যে একজন নারী। মূলত টেকনাফের ডিলারের মাধ্যমে রাজধানীতে ইয়াবা নিয়ে আসতো তারা। পরে ঢাকার ডিলারদের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতো। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে দুপুরে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com