বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বাসা-বা‌ড়ি‌তে গৃহকর্মী নিয়োগে পিবিআইয়ের ৬ সুপারিশ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৮১ বার পঠিত

র‌াজধানীসহ দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে  গৃহকর্মী (গৃহপরিচারক-পরিচারিকা) সেজে অপরাধী ঢুকে পড়ছে বাসা বা‌ড়ি‌তে। চুরি হচ্ছে মূল্যবান জিনিসপত্র। অনেক ক্ষেত্রে কথিত গৃহকর্মীর হাতে প্রাণ হারাতে হচ্ছে গৃহকর্তার। এমন কিছু ঘটনা আমলে নিয়ে গৃহকর্মী নিয়োগে ছয়টি সুপারিশ তুলে ধরেছে পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (৯ ফেব্রুয়ারি) পিবিআই সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব সুপারিশ তুলে ধরেন পিবিআই অর্গানাইজড ক্রাইম ইউনিটের (উত্তর) পুলিশ সুপার আহসান হাবীব পলাশ। ধানমন্ডির এক বাসায় গৃহকর্মীর হাতে জোড়া খুনের একটি মামলার তদন্ত শেষে এ সুপারিশ তুলে ধরে সংস্থাটি।

গৃহকর্মী (গৃহপরিচারক-পরিচারিকা) নিয়োগে পিবিআইয়ের সুপারিশগুলো হলো:

১. নিয়োগের আগে নাম-ঠিকানা যাচাই করতে হবে।২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে।৩. অপরিচিত কাউকে হঠাৎ বাসায় কাজের লোক হিসেবে না নেওয়া।৪. দীর্ঘদিনের কাজের লোককে অতিরিক্ত বিশ্বাস না করে তার দিকে সতর্ক নজর রাখা।৫. মোবাইল নম্বরে কল দিয়ে যাচাই করা।৬. মোবাইলে ছবি তুলে রাখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com