বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

যাত্রাবাড়ীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবা‌রি গ্রেফতার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫২৮ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. মনির হোসেন, লাভলী আক্তার ওরফে প্রিয়া আক্তার, শিরিণা আক্তার ওরফে হালিমা, হাসনারা বেগম ওরফে নাছরিন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে সংবাদ পাই কিছু ব্যক্তি যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা পালানোর সময় ১০ হাজার ইয়াবাসহ মনির, লাভলী, শিরিণা, হাসনারাকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা ঢাকাসহ আশপাশ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করতো।

যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com