বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রামপুরায় আইস, বিয়ার, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার এক

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১৯ বার পঠিত

রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে আইস, বিয়ার, ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ সাকিবুর রহমান।

রামপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি ২০২২) সন্ধ্যা ৭:১০ টায় রামপুরা থানার ব্লক-এ এলাকায় ০৩ নং রোডে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে সাকিবুরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১০ গ্রাম আইস, ৫০ পিস ইয়াবা, এক বোতল Hunter Beer, ১০ গ্রাম গাঁজা, ৮টি খালি ফেন্সিডিল বোতল, ৩টি Hunter Beer খালি বোতল, ২টি Nemiroff (Alc 43%) খালি ক্যান, ৩ টি ফুয়েল পেপার, নীল রংয়ের ৫টি পলিব্যাগ উদ্ধার মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সাকিবুর দীর্ঘদিন যাবৎ আইস, ইয়াবা, Hunter Beer ও গাঁজা ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com