শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৯৯৯ এর সুফল পেলো ইভটিজিংয়ের শিকার কিশোরী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৭ বার পঠিত

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সুফল পেলো দেশের প্রত্যন্ত অঞ্চলে ইভটিজিংয়ের শিকার এক কিশোরী।

৯৯৯ এর সূত্রে জানানো হয়, সোমবার ৩১ শে জানুয়ারী ২০২২, বিকেল পাঁচটায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে’ একজন কিশোরী সুনামগঞ্জ সদর থেকে ফোন করে জানান তিনি বিকেলে হেঁটে হেঁটে তার বোনের বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে কয়েকজন বখাটে ছেলে তাকে দেখে নানারকম মন্তব্য করে তার নাম ঠিকানা জানতে চাচ্ছে, এবং তার পিছু পিছু আসছে। কিশোরী আরো জানায় ছেলেগুলো গতকাল রোববারও তাকে উত্যক্ত করছিলো। কিশোরী জানায় তার বয়স পনের বছর এবং তিনি সুনামগঞ্জ সদরে একটি বাসায় গৃহকর্মীর কাজ করেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল মেহেদি হাসান কলটি রিসিভ করেছিলেন। মেহেদি তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ সদর থানায় বিষয়টি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং একই সাথে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে বিষয়টি জানানো হলে তিনিও অনতিবিলম্বে ঘটনাস্থলে পৌঁছান।

পরে সুনামগঞ্জ সদর থানার এএসআই রাশেদ উদ্দীন ৯৯৯ কে ফোন করে জানান, ঘটনাস্থলে তারা হাতে নাতে এক তরুণকে আটক করেন। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটক কৃত তরুণের নাম ইমন মিয়া (২২)। তিনি সুনামগঞ্জ সদর থানাধীন মঙ্গলকাটা জাহাঙ্গীর নগরের মৃত আলাউদ্দীনের সন্তান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম আটককৃত ইভটিজারকে তিনহাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com