শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লা নুরপু‌রে যুব‌কের লাশ উদ্ধার

আশ্রাফ উ‌দ্দিন/কুমিল্লা:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৫১৯ বার পঠিত

কু‌মিল্লা মহানগরীর নুরপুর এলাকায় নিজ বাসা থে‌কে রা‌ফি না‌মের এক যুব‌কের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌ল্রিস। রোববার রাত সাড়ে ১০টার সময় ১৮নং নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকায় নিজ বাসা থেকে রা‌ফির লাশ উদ্ধার ক‌রে কোতয়ালী ম‌ডেল থানা পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন কোতোয়ালি মডেল থানার অ‌ফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান।

নিহত গোলাম রাফি সরওয়ার নুরপুর এলাকার মৃত আনোয়ার হেসেনের ছেলে। সে নুরপুর এলাকায় মোবাইল দোকা‌নে বিকাশ,নগদ ও ফোন রিচার্জ ব্যবসা করতেন।

নিহতের মা সৈয়দা আক্তার বলেন, শনিবার তিনি নগরীর কাজিপাড়ায় মেয়ের বাসায় বেড়াতে যান। রোববার অনেকবার ফোন করেও রাফির সাড়া পাননি। পরে রাত সাড়ে ৯টার দিকে বাসায় এসে দেখি ঘরের মধ্যে ছেলের গলাকাটা লাশ। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান।

নিহতের ভাই গোলাম রাব্বি সরওয়ার বলেন, “আমি সারাদিন দোকানে ছিলাম। কে বা কারা আমার ভাইকে এমন নির্মমভাবে খুন করেছে বলতে পারব না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আফসান মিয়া বলেন, “ছেলেটা অনেক ভদ্র ছিল। জানা মতে তার সঙ্গে কারো বিরোধ ছিল না।

জানা যায়, প্রায় আট মাস আগে স্ত্রীর সঙ্গে রাফির ডিভোর্স হয়ে‌ছে বিষয়‌চি “আমরা সুন্দরভাবে সেটি মীমাংসা করে দিয়েছি। আমি খুনিদের দ্রুত শনাক্ত করে বিচার দাবি করছি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মো.সহিদুর রহমান বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে খুনের কারণ আমরা এখনও জানতে পারিনি।“

তিনি জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ; খুনি শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com