শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

হা‌তির‌ঝি‌লে ইয়াবাসহ গ্রেফতার ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ওসমান জুহার।

বুধবার (২৬ জানুয়ারি ২০২২) বিকাল ৪:৩০টায় হাতিরঝিল থানার নিউ সার্কুলার রোড বড় মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম নাগ‌রিক খবর‌কে বলেন, একজন মাদক ব্যবসায়ী হাতিরঝিল থানার নিউ সার্কুলার রোড বড় মগবাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম(সেবা) এর নির্দেশনায় এডিসি আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com