শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

এএস‌পি পদের একজনসহ অতিরিক্ত পু‌লিশ সুপার প‌দের ৭ কর্মকর্তাকে বদলি

নাগ‌রিক খবর ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৪৮ বার পঠিত
বাংলা‌দেশ পু‌লিশ

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার পাঁচজন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজনসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদের একজন কর্মকর্তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে বদলির বিষয়টি জানানো হয়।

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) দুটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজকে মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলামকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নেত্রকোনা সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইনকে কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার শাওনকে মুন্সীগঞ্জের শ্রীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানকে বগুড়া চতুর্থ এপিবিএনে এবং পুলিশ সদরদপ্তরের (টিআর পদে) অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুল ইসলাম ফকিরকে ময়মনসিংহের কোতয়ালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবীকে পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে) হিসেবে বদলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com