শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পিএসসি ডিগ্রি অর্জন করলেন প্রথম পুলিশ নারী কর্মকর্তা এডিসি লাকী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ বার পঠিত

বাংলাদেশ পুলিশে প্রথম পুলিশ নারী কর্মকর্তা হিসেবে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি ডিগ্রি অর্জন করলেন এডিসি রহিমা আক্তার লাকী।

বুধবার (১৯ জানুয়ারি ২০২২) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের পিএসসি সনদপত্র প্রদান করেন।

 

ঢাকার মিরপুরে অবস্থিত ডিএসসিএসসিতে সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্যদের সাথে ১৮ টি দেশের ৪৭ জন বিদেশী কর্মকর্তা পিএসসি ডিগ্রি কোর্সে অংশগ্রহণ করেন। পুলিশ কর্মকর্তা রহিমা আক্তার লাকী পিএসসি ডিগ্রি কোর্সটি সফলভাবে সম্পন্ন করেন।

রহিমা আক্তার লাকী ২৮ তম বিসিএস (পুলিশ) ক্যাডার এর একজন কর্মকর্তা। উক্ত কোর্সে অংশগ্রহণের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com