মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম

৯০ বছর বয়সে বিয়ে করলেন অ্যাড‌ভো‌কেট ইসমাইল

আবদুর রহমান সাইফ/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪৫৯ বার পঠিত

৯০ বছর বয়সে বিয়ে করে আলোচনায় এসেছেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন। কনে কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টির মিনরা বেগম। তার বয়স ৪০ বছর। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে দেশওয়ালীপট্টিতে তাদের বিয়ে হয়।

বর ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি ছিলেন। এর আগেও তিনি বিয়ে করেছেন। তবে সে স্ত্রী মারা গেছেন। ওই সংসারে পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ৫০ জন সহযাত্রী নিয়ে নগরীর দেশওয়ালীপট্টিতে বিয়ে করতে যান ইসমাইল হোসেন। দুপুরে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষ করে বউ নিয়ে নিজ বাসায় ফেরার সময় গাড়ির মধ্যে কেউ একজন ছবি তোলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। এরপর পরপরই আলোচনায় আসেন ৯০ বছর বয়সী ইসমাইল হোসেন।

বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এ আইনজীবীর বড় ছেলে ইসহাক সিদ্দিকী।

তিনি বলেন, ২০১৬ সালের ২৭ নভেম্বর অসুস্থজনিত কারণে আমার মা মারা যান। এরপর থেকে বাবাও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় পর আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে আজ বাবাকে বিয়ে করিয়েছি।

বিষয়টি নিয়ে কেউ যেন নেতিবাচক মন্তব্য না করেন, সেজন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন ইসহাক সিদ্দিকী। আকু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com