শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ইউএস ডলার, সৌদি রিয়াল ও পাসপোর্টসহ গ্রেফতার ৪

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৫৫০ বার পঠিত

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ইউএস ডলার, সৌদি রিয়াল ও বাংলাদেশি পাসপোর্টসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- জসিম সরদার, ইমন মকদম, আবুল বাশার ও মোঃ মাইনুল ইসলাম নিবির। এসময় তাদের হেফাজত থেকে সর্বমোট- ২৪৮টি USA ONE HUNDRED DOLLARS, ২০ টি FIVE HUNDRED SAUDI RIYALS, ০৫টি বাংলাদেশি পাসপোর্ট ও বিশেষ কায়দায় এসব পরিবহনের জন্য ব্যবহৃত কিছু কালো কসটেপ উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ সংক্রান্তে দারুস সালাম থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৪ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ০৬:১৫ টায় দারুস সালাম থানার গাবতলী টু টেকনিক্যাল সড়কের গাবতলী বীজ এলাকায় অভিযান চালিয়ে জসিম, ইমন, বাশার ও নিবিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা বিশেষ কৌশলে অবৈধভাবে বিদেশি মুদ্রা (ডলার/রিয়াল) ও পাসপোর্ট বহন করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

print

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com