বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ইয়াবা ও মাই‌ক্রোবাসসহ গ্রেফতার ১

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৩১ বার পঠিত

রাজধানীর মগবাজার এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ বেলাল। এসময় তার হেফাজত হতে ৩০০০ পিস ইয়াবা ও মাদকদ্রব্য ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।

এ সংক্রান্তে গোয়েন্দা ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আজহারুল ইসলাম মুকুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১১ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ০৭:৩০ টায় হাতিরঝিল থানার মগবাজার রেল ক্রসিং এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবাসহ বেলাল গ্রেফতার করা হয়। এসময় মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com