শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

খিলক্ষেতে গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ২২২ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা হতে গাঁজা ও মাইক্রোবাসসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ মনির হোসেন ভূইয়া। এসময় তার হেফাজত হতে ১২ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।

মঙ্গলবার (৪ জানুয়ারি ২০২২) রাত ১০.৩০ টায় খিলক্ষেত থানার কুড়িল তিনশত ফিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন খান নাদিম ডিএমপি নিউজকে জানান, একজন মাদক ব্যবসায়ী মাইক্রোবাসে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে খিলক্ষেত থানার কুড়িল তিনশত ফিট রোডের সুমি টাইলস এন্ড স্যানেটারী দোকানের সামনে অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও মাইক্রোবাসসহ মনিরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com