শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর বংশালে গাঁজা ও মাইক্রোবাসসহ গ্রেফতার ১

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
  • ২৪৬ বার পঠিত

রাজধানীর বংশাল থানা এলাকা হতে গাঁজা ও মাইক্রোবাসসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- মোঃ জুয়েল। এসময় তার হেফাজত হতে ১৬ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধারমূলে জব্দ করা হয়।

সোমবার (৩ জানুয়ারি ২০২২) সকাল ০৭.৩০ টায় বংশাল থানার তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে  কোতয়ালী জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ ওয়াহিদুজ্জামান ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী মাইক্রোবাসে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে বংশাল থানার তাঁতীবাজার এলাকায় অবস্থান করছে মর্মে সংবাদ পান। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও মাইক্রোবাসসহ জুয়েলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com