বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

উত্তরায় প্রেমিক‌কে বেঁধে তরুণী‌কে সংঘবদ্ধ ধর্ষণ- গ্রেফতার ৫

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৫২ বার পঠিত

উত্তরায় প্রেমিককে বেঁধে প্রেমিকা‌কে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারনামীয় পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতার পাঁচজন নির্মাণশ্রমিক বলে জানা গেছে।

গ্রেফতাররা হলেন- মো. সোহেল রানা, মো. জয়নাল আবেদীন, মো. মঈনুল হোসেন, মো. সুমন আলী ও মো. মাসুম আলী।

শনিবার (১ জানুয়ারি) উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তাপস কুমার দাস নাগ‌রিক খবরে‌কে এ তথ্য জানান।

তিনি বলেন, মোবাইলের মাধ্যমে পরিচয়ের পর গত ২৪ ডিসেম্বর ভিকটিম নারী ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্মাণশ্রমিক জহিরুলের সঙ্গে দেখা করতে উত্তরা পূর্ব থানার ৬নম্বর সেক্টরের ২নম্বর রোডের ৪নম্বর নির্মাণাধীন বাসায় আসেন।

পরের দিন ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় নির্মাণাধীন বাসায় পাঁচজন নির্মাণশ্রমিক জহিরুলকে হাত-পা বেঁধে মারধর করে এবং ভিকটিমকে ধর্ষণ করে। পরে ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩০ ডিসেম্বর উত্তরা পূর্ব থানায় গণধর্ষণের মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

এডিসি তাপস কুমার দাস বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার রাতে উত্তরা পূর্ব থানার ৬নম্বর সেক্টর এলাকা থেকে সোহেল ও জয়নালকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে মঈনুল, সুমন ও মাসুমকে গ্রেফতার করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com