শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান নয়-ডিএমপি কমিশনার

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৮৩ বার পঠিত

ইংরেজি নববর্ষকে স্বাগত জানাতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান না করার অনুরোধ করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১) বেলা ০৩:০০টায় ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টি ফার্স্ট নাইট ২০২১ উদযাপন উপলক্ষে আইন- শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে প্রেস ব্রিফিংয়ে এ অনুরোধ করেন তিনি।

প্রেস ব্রিংফিংয়ে সম্মানিত মহানগরবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “বিগত দুটি বছর আমাদের খুব খারাপ কেটেছে, সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা আগামী নতুন বছরে যেন করোনা থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি”।

নববর্ষ উদযাপন উপলক্ষে তিনি বলেন, “ সাধারনত আমাদের টিনএজ সন্তানরাই পটকা ও আতশবাজি ফুটিয়ে থাকে। এতে অসুস্থ ও বয়স্করা অস্বস্তি ও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন”। তিনি তাদেরকে এগুলো না ফুটানোর জন্য অনুরোধ করেন।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নববর্ষ উপলক্ষে কোন প্রকার হুমকি নেই”। এছাড়া ইংরেজি নতুন বছর উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কিছু নির্দেশনা প্রদান করেছে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কশিনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com