শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ঢাকা মে‌ট্রোপ‌লিট‌নে এডিসি-এসি পদে ৮ কর্মকর্তার পদায়ন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার দুই ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) ডিএমপি পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ আলাউদ্দিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ) এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সামিয়া সুলতানাকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস) হিসেবে পদায়ন করা হয়।

একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (এসি) জুয়েল রানাকে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ), সহকারী পুলিশ কমিশনার (এসি) খন্দকার আবু হাসানকে সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস বিভাগ), সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মনিরুল হককে সহকারী পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ), সহকারী পুলিশ কমিশনার (এসি) এএইচএম হুমায়ুন কবীরকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ), সহকারী পুলিশ কমিশনার (এসি) মোহাম্মদ মিজানুর রশিদকে সহকারী পুলিশ কমিশনার (প্রফেশনাল স্টার্ন্ডাড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগ) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) তৈয়াবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) হিসেবে পদায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com