শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

লঞ্চের শৌচাগারে নারীর ভিডিও ধারণ, ৯৯৯ ফোন, গ্রেফতার যুবক

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

ঢাকাগামী সুন্দরবন-১৪ নামে একটি লঞ্চের নারী শৌচাগারে মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মেহেদী হাসান রিয়াদ (২৭)।

সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার ভোর সোয়া ৫টায় একজন নারী কলার পটুয়াখালী থেকে ঢাকাগামী সুন্দরবন-১৪ লঞ্চ থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকার একটি সরকারি মহিলা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। প্রাকৃতিক প্রয়োজনে লঞ্চের শৌচাগারে গেলে শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে এক লোক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছিলেন। তিনি বিষয়টি টের পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসেন।

এরপর ভুক্তভোগী কলার এবং তার ছোট ভাই মিলে লোকটিকে আটক করেন এবং অন্য যাত্রীদের সহায়তায় লঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের কাছে হস্তান্তর করেন। কলার জানান, ঘণ্টাখানেকের মধ্যে লঞ্চটি সদরঘাট পৌঁছে যাবে, তিনি ৯৯৯ এর কাছে আইনি সহায়তা কামনা করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি সদরঘাটের নৌপুলিশ ফাঁড়িতে জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে সদরঘাট নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘাটে লঞ্চটি ভিড়লে ভিডিও ধারণের অভিযোগে মেহেদী হাসান রিয়াদ নামে ওই যুবককে আটক করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com