শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ইন্সপেক্টর প‌দে পদোন্নতি পে‌লেন ১৫ জন সার্জেন্ট

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫ কর্মকর্তা। পদোন্নতির পর তাদের ইন্সপেক্টর (শহর ও যানবাহন) হিসেবে ডিএমপিসহ বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতি পাওয়া ইন্সপেক্টররা হলেন- সার্জেন্ট মো. নুরুজ্জামান, সার্জেন্ট মদন কুমার স্বর, সার্জেন্ট মোহাম্মদ কাউছার হোসাইন, সার্জেন্ট মো. ইজাজ আহমেদ, সার্জেন্ট মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সার্জেন্ট মো. সোহেল রানা চৌধুরী, সার্জেন্ট নাজমুল হাসান, সার্জেন্ট মো. ইবনে ফিরোজ, সার্জেন্ট মো. মাহমুদ হাসান, সার্জেন্ট মো. আমিনুল ইসলাম, সার্জেন্ট রিপন চন্দ্র সরকার, সার্জেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম, সার্জেন্ট মুহাম্মদ আসাদুজ্জামান, সার্জেন্ট শেখ মোশাররফ হোসেন ও সার্জেন্ট মো. আলী আশরাফ মোল্লা।

এদিকে, পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) আইজিপি বেনজীর আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জুয়েল রানাকে সপ্তম এপিবিএন সিলেটের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com