শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার তিন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৪৬২ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৩,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতরা হলো শারমিন আক্তার, মোছাঃ কুলছুম ও নাছিমা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) সন্ধ্যা সাতটায় খিলগাঁওয়ের রেলগেট এলাকা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি মতিঝিলের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল  জানান, আমাদের নিকট তথ্য আসে যে কতিপয় ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য খিলগাঁওয়ের রেলগেট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষনিক ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা সাতটায় টায় খিলগাঁওয়ের রেলগেট এলাকায় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনজন নারী পালাতে থাকে। তখন গ্রেফতার করা হয় শারমিন, কুলছুম ও নাছিমাকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় তিন হাজার পিস ইয়াবা।

গ্রেফতারকৃতরা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে। খিলগাঁও থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com