শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে- ডিএমপি কমিশনার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

মহান বিজয় দিবস ও  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১) বেলা ১২:০০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

কমিশনার বলেন,‘‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী (১৫ হতে ১৭ ডিসেম্বর) বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ভারতের মহামান্য রাষ্ট্রপতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। এসব অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন, এসএসএফ ও পিজিআর নিয়োজিত থাকবে”।

নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন,‘‘প্রতিটি অনুষ্ঠান স্থলে আর্চওয়ে থাকবে। আর্চওয়ে দিয়ে প্রত্যেক দর্শনার্থীদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করতে দেয়া হবে। অনুষ্ঠানের স্থল ডিএমপি ও র‌্যাব এর  ডগ স্কোয়াট টিম দিয়ে সুইপিং করা হবে। যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার জন্য বিশেষায়িত টিম সোয়াট মুভ করবে। এছাড়াও ২৪ ঘন্টা বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে। মোতায়েন থাকবে সাদা পোশাকে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য”।

 

তিনি বলেন,“যেসকল পথে ভিআইপি এবং ভিভিআইপি মুভমেন্ট করবেন সেসকল রাস্তায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি রুফটপে পুলিশ নিয়োজিত থাকবে। ভিআইপি মুভমেন্টের কারণে কিছু সংখ্যক রাস্তা বন্ধ থাকবে”।

কমিশনার বলেন,“জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণিল কুচকাওয়াজ দেখতে ৭টি দেশের ৩০২ জন বিদেশী অতিথি অংশগ্রহণ করবেন। এসময় সাধারণ দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ৩,৪,৫,১৪,১৫ ও ১৬ নং গেট দিয়ে প্রবেশ করতে হবে। প্রত্যেক দর্শনার্থীদের তল্লাশী করে প্রবেশ করানো হবে। সেজন্য সম্মানিত নগরবাসী বিরক্তবোধ না হয়ে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ করেন ডিএমপি কমিশনার”।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম(বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com