শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নিরাপত্তার প্রশ্নে কাউ‌কে ছাড় নয়- ডিএমপি কমিশনার

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৪ বার পঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মহান বিজয় দিবস ২০২১ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানমালা সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আয়োজিত  ‘নিরাপত্তা বিফ্রিং’ এ কথা বলেন  ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার)।

আজ মঙ্গলবার ( ১৪ ডিসেম্বর ২০২১) বেলা ০৩:০০ টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে  এই ‘নিরাপত্তা বিফ্রিং’ এর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার।

 

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ‘‘মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, বিজয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী , ভারতের মহামান্য রাষ্ট্রপতিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন।  তাদের নিরাপত্তায় নিয়োজিত থাকব আমরা। এ  নিরাপত্তা ডিউটির গুরুত্ব সর্বাধিক।”

তিনি বলেন, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ডিউটি সবসময় আসে না। শতভাগের  উপরেও যদি কিছু  করার থাকে তা করতে হবে। রাষ্ট্রের নিরাপত্তা পালন করা পুলিশের জন্য অহংকার, মর্যাদা ও সম্মানের বিষয়। আমরা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারি সে বিষয়টি মাথায়  রাখতে হবে।

নিরাপত্তার উপর জোর দিয়ে ডিএমপি কমিশনার বলেন, সন্দেহ হলে প্রতিটি ব্যক্তি ও যানবাহনকে যথাযথভাবে তল্লাশি করা হবে। নিরাপত্তার প্রশ্নে কাউকে  ছাড় দেওয়া হবে না।

 

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, বিপিএম(বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com