মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম কুমিল্লার এসপি আনিসুজ্জামান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা ডিবির অভিযানে চোরাইমোটর সাইকেলসহ গ্রেফতার ৯ পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই – আন্দালিভ রহমান দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিস্তলসহ একজন গ্রেফতার র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবি’র চূড়ান্ত অনুমোদন কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২ কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা,পুরুস্কার প্রদান ডিএমপিতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮

বগুড়া জেলা পু‌লি‌শের ৪০ ক‌রোনাজয়ী পু‌লিশ সদস‌্য প্লাজমা দি‌তে ঢাকায়

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৩৬৭ বার পঠিত
বগুড়া পু‌লিশ সুপার আলী আশ্রাফ ভূইঁয়া

বগুড়া জেলা পু‌লি‌শের ৪০ করোনাজয়ী পুলিশ সদস্যরা প্লাজমা দিতে ঢাকার উদ্দেশে রওনা দেয়। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা পি‌পিএম  সাংবাদিকদের ব্রি‌ফিং এ তথ‌্য জানান। পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। বগুড়ায় করোনাজয়ী পুলিশদের মধ্যে প্রথম ধাপে ৪০ জন সদস্য প্লাজমা দান করতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে আসছেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এই পুলিশ সদস্যরা রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল থেকে একটি মেডিকেল দল বগুড়ায় এসেছিল। তারা জেলার করোনা আক্রান্ত ১১৭ জন পুলিশ সদস্যদের শরীরে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এর মধ্যে ৫৯ জন পুলিশ সদস্যের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তারা জানান। পরে তাদের প্লাজমা দেয়ার জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ৪০ জন প্রথম ধাপে রোববার ঢাকায় আসছেন প্লাজমা দান করতে। বাকি ১৯ জন সদস্য দ্বিতীয় ধাপে কাল সোমবার আসবেন।

রোববারের ৪০ জন পুলিশ সদস্যের মধ্যে পুলিশ পরিদর্শক রয়েছেন ১ জন, ১২ জন উপপরিদর্শক (এসআই), ৮ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৯ জন কনস্টেবল রয়েছেন।

প্লাজমা দান করার সুযোগ পেয়ে পুলিশ সদস্যরাও আনন্দিত। তারা বলছেন, পুলিশ সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com