শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

খিলক্ষেতে ৪০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ২৬০ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মনির হোসেন ও আল মামুন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর, ২০২১) দুপুর ৩:৩০ টায় খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রন টিম।

অভিযানে নেতৃত্বে দেয়া গোয়েন্দা গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী সাদা রংয়ের প্রাইভেটকারযোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত থানার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ মনির ও মামুনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মনবাড়ীয়া জেলা হতে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের মাধ্যমে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে মর্মে গোয়েন্দা এই কর্মকর্তা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ কামরুজ্জামান সরদার এর তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com