শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পল্লবীতে ইয়াবাসহ গ্রেফতার ৬

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ বার পঠিত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ইয়াবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আক্তার হোসেন, মোঃ ইয়াসিন ফরাজি, মোঃ তৌফিকুর রহমান, মোছাঃ তামান্না আফরিন ওরফে বৃষ্টি ও সাজেদা বেগম ওরফে কেয়া।

আজ শনিবার (৪ ডিসেম্বর, ২০২১) সকাল ৭:৫০ টায় পল্লবী থানার ক্যানডোর ইন্টারন্যাশনাল স্কুলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম, বার ডিএমপি নিউজকে জানান, পল্লবী থানার ক্যানডোর ইন্টারন্যাশনাল স্কুলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পল্লবী থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩২০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রুজু হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com