শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে গোয়েন্দা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ফেন্সিডিলসহ গ্রেফতার ২

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মরিয়ম আক্তার ও শাহিনুর আক্তার ।

বুধবার ( ১ নভেম্বর, ২০২১) সন্ধ্যা ৫:২০ টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গোয়েন্দা মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ আশরাফুল ইসলাম জানান, দুইজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয় করার জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট (ডিপিআই) সাব পোস্ট অফিসের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ী চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ মরিয়ম ও শাহিনুরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com