শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

মু‌ন্সিগ‌ঞ্জে জেলেদের হামলায় আহত কনস্টেবল ক‌বির মারা গেছেন: আই‌জি‌পির শোক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৩০৬ বার পঠিত

দেশের মৎস্য সম্পদ রক্ষায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের অতর্কিত হামলায় গুরুতর আহত নৌপুলিশের কনস্টেবল মো. কবির হোসেন (৪২) চিকিৎসাধীন মারা গেছেন। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল তিনি প্রায় এক মাস তিনদিন চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান।

তিনি বলেন, গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় নৌপুলিশের পাঁচজন সদস্য আহত হন। তাদের মধ্যে কবির হোসেন গুরুতর আহত হয়েছিলের। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস তিনদিন চিকিৎসাধীন থাকার পরে আজ তার মৃত্যু হয়।

মৃত্যুকালে কনস্টেবল কবির হোসেন তার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার রাজাপুর গ্রামে।

কনস্টেবল কবির হোসেনের মৃত্যুতে আইজিপির শোক প্রকাশ:

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ নৌপুলিশের কনস্টেবল মো. কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।সুত্র:জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com