শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌সেরা করদাতা হি‌সে‌বে সম্মাননা পে‌লেন পু‌লিশ প্রধান বেনজীর

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ সেরা করদাতা হি‌সে‌বে পুরস্কার ও সম্মাননা অর্জন ক‌রেন। ২০২০-২১ করবছরে কিশোরগঞ্জ জেলার দীর্ঘ সময় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড এ সম্মাননা দেয়।

বুধবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান।

তিনি জানান, আইজিপি কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালীন অর্থাৎ চাকরি জীবনের শুরুতেই সরকারকে কর দিচ্ছেন। তিনি বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর দিয়ে আসছেন।

জাতীয় রাজস্ব বোর্ড ও কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নে ভিত্তিতে ড. বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদী সেরা করদাতা হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারের মধ্যে রয়েছে ক্রেস্ট, কর কার্ড ও অন্যান্য সামগ্রী।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ময়মনসিংহ কর অঞ্চলে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (২৪ নভেম্বর) এ সম্মাননা দেয়া হয়। আইজিপি সরকারি সফরে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com