শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করলো ডিএমপির কু্ইক রেসপন্স টিম

নাগরিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার পঠিত

রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে এক নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নারী সহায়তা ও তদন্ত বিভাগ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর, ২০২১) রাত ১১:১৫ টায় উত্তরা ১৮ নং সেক্টরের রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্টের ইছামতি বিল্ডিং থেকে এক নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করে নারী সহায়তা ও তদন্ত বিভাগের কুইক রেসপন্স টিম।

নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পুলিশ কমিশনার হামিদা পারভীন, পিপিএম (সেবা)  জানান, বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম নারী সহায়তা ও তদন্ত বিভাগের হটলাইন নাম্বার 01320042055 এ ফোন করে জানান, উত্তরা ১৮ নং সেক্টরের রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্টের ইছামতি বিল্ডিংয়ে এক গৃহকর্মীকে আজ দুপুর সাড়ে বারোটার দিকে মারাত্মকভাবে মারধর করা হয়েছে। রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আশেপাশের লোকজন ৯৯৯ এ জানায়। তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ঐ গৃহকর্ত্রী দরজা না খোলায় সংবাদদাতা মেয়েটিকে উদ্ধারের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের হটলাইনে ফোন করেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কুইক রেসপন্স টিম এবং তুরাগ থানার টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ১৪ বছরের মেয়েটি গত এক বছর ধরে গৃহকর্তা জাহিদ হাসানের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করছে। মাঝে মাঝেই গৃহকর্ত্রী আফরোজা আক্তার মেয়েটিকে মারধর করে। রাত ১১:১৫ টায় কুইক রেসপন্স টিম ভিকটিমকে উক্ত বাসা থেকে উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া শেষে ১৯ নভেম্বর, ২০২১ বেলা ১:৫০ টায় নারী সহায়তা ও তদন্ত বিভাগে নিয়ে আসে।

নির্যাতিত গৃহকর্মী বর্তমানে তেজগাঁওয়ের ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান বলে জানান নারী সহায়তা ও তদন্ত বিভাগের এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com