শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর মিরপুরে ইয়াবা ও আইসসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪২৭ বার পঠিত

রাজধানীর মিরপুর এলাকা থেকে ইয়াবা ও আইসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- আঃ কুদ্দুস, মোসাঃ আনোয়ারা বেগম ও কাওসার আহাম্মেদ। বুধবার ১০ নভেম্বর সকাল ৯ টায় মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, তিনজন মাদক ব্যবসায়ী মিরপুর মডেল থানার উত্তর পীরেরবাগ এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান নেওয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথড আইসসহ কুদ্দুস, আনোয়ারা ও কাওসারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২৫০ পিস ইয়াবা  ও ১ গ্রাম ক্রিস্টাল মেথড আইস উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com