শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অ‌ভি‌যো‌গে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মাসুম মোল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৪৪ বার পঠিত

সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ও কলাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে ১৮ টি বাসকে জরিমানা করেছে।

১০ নভেম্বর, ২০২১ (বুধবার) সকাল ১১:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ডাঃ সঞ্জীব দাশ। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ১০ টি বাসকে সর্বমোট ২৪,০০০ টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে সকাল ১১:৩০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত রাজধানীর কলাবাগান ট্রাফিক বক্স এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ০৮ টি বাসকে সর্বমোট ১৮,৫০০ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com