শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে যাত্রীসে‌জে প্রাই‌ভেটকার ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৫১১ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে প্রাইভেটকারসহ ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি’র খিলক্ষেত থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- আমীর চাঁন ও মোঃ ফরিদ মিয়া।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, রবিবার রাত অনুমান ১০:৩০ টার সময়  ভিকটিম প্রাইভেটকার (উবার) চালক কালশী বাসস্ট্যান্ডের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করছিল। এমন সময়ে গ্রেফতারকৃত আমীর প্রাইভেটকারের সামনে এসে  বিমানবন্দর যাবে কিনা বললে ভিকটিম রাজি হয়। তখন আমীর বলে তার সাথে আরো ২ জন আছে। প্রাইভেটকার চালক ৩ জন যাত্রী নিয়ে বিমানবন্দর আসার জন্য রওনা করে। পথিমধ্যে প্রাইভেটকারের যাত্রীরা বলে তাদের একজন খিলক্ষেত বাজারের সামনে নামবে। প্রাইভেটকার চালক গাড়ি খিলক্ষেত বাজারের সামনে থামালে পিছনের সিটে বসা একজন বলে যে, গাড়ির দরজা খুলতে পারছে না। চালক গাড়ি হতে নেমে দরজা খুললে পিছনে বসা একজন যাত্রী  চালককে টান দিয়ে গাড়ির ভিতরে নিয়ে নেয়। তাদের মধ্যে একজন গাড়ির ড্রাইভিং সিটে বসে গাড়ি চালিয়ে বিমানবন্দরের দিকে যাওয়ার চেষ্টা করে। প্রাইভেটকারের চালক গাড়ির ভিতর হতে চিৎকার শুরু করে। সেই সময় রাস্তায় চলাচলরত লোকজন চালকের চিৎকার শুনে পিছু ধাওয়া করে আমীর ও ফরিদকে গাড়িসহ আটক করে। পরে খিলক্ষেত থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িসহ আটককৃত দুইজনকে নিয়ে থানায় আসে।

এ সংক্রান্তে খিলক্ষেত থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com