শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

টিকটক ও লাইকিতে বিভিন্ন উস্কানীমূলক ভিডিও আপলোড করার অপরাধে গ্রেফতার ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩১২ বার পঠিত

টিকটক এবং লাইকি এর মাধ্যমে বিভিন্ন উস্কানীমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ভিডিও আপলোড করে আইন-শৃঙ্খলা অবনতিসহ সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।গ্রেফতারকৃতের নাম মোঃ সুমন মিয়া ওরফে মোবারক আলী।

২৭ অক্টোবর, ২০২১ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহ্পুর মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম  জানান, গত ২০ অক্টোবর, ২০২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সুমন মিয়া ওরফে মোবারক আলী নামের একজনের টিকটক ও লাইকি আইডিতে বিভিন্ন উস্কানীমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ভিডিও দেখতে পাওয়া যায়। যা আইন-শৃঙ্খলার অবনতিসহ সমাজে শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর জন্য যথেষ্ট।

তিনি বলেন, পরবর্তী সময়ে ২৭ অক্টোবর, ২০২১ সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহ্পুর মধ্যপাড়া এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত হতে উদ্ধার করা হয় Realme XT একটি মোবাইল ফোন, একটি মেমোরিকার্ড ও সিম কার্ড।

রমনা মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত সুমন বিজ্ঞ আদালতের মাধ্যমে চার দিনের পুলিশ রিমান্ডে রয়েছে বলে গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com