শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর ম‌তি‌ঝি‌লে আইসসহ গ্রেফতার ৬

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৬২৭ বার পঠিত

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- হোসাইন মোহাম্মদ বাবু ওরফে বাবুল, এসএম খবির উদ্দিন, ইখতিয়ার চৌধুরী ওরফে শুভ, তোফায়েল ওরফে তোপেল চাকমা, মো. মিজানুর রহমান ও সাদেকুল ইসলাম।

এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার রাতে মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৩০ অক্টোবর) সকালে অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কিছু মাদক কারবারি মতিঝিল থানার ফকিরাপুল ডিআইটি রোড এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে সংবাদ পাই। পরে সেখানে অভিযান চালিয়ে আইস ও ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে মতিঝিল থানায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com