শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

এএস‌পি স‌হিদা‌রের মৃত‌্যু‌তে র‌্যা‌বের ডি‌জির শোক বার্ত‌া

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩০৯ বার পঠিত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) সহিদার রহমানের (৫৭) মৃত্যুতে র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সহিদার রহমান। তিনি দীর্ঘ দিন ধরে মরণব্যাধি মাল্টিপল মাইলোমা নামক ক্যানসারে ভুগছিলেন।তার গ্রামের বাড়ি রংপুর জেলার কাউনিয়া থানার উদয় নারায়ণ মাতৃহাড়ি গ্রামে। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৮৯ সালের ৭ আগস্ট সাব-ইন্সপেক্টর (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন সহিদার রহমান। ২০২০ সালের ৩ জুন থেকে তিনি র‌্যাব-১৩ (রংপুর) কর্মরত ছিলেন।

র‍্যাব সদরদপ্তরে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে র‍্যাবের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স), অতিরিক্ত মহাপরিচালক ( প্রশাসন), পরিচালকসহ র‍্যাব সদর দফতরের সব স্তরের সদস্যরা অংশ নেন।

নামাজে জানাজার পর মরদেহ র‍্যাবের হেলিকপ্টারে করে রংপুরের কাউনিয়া থানার উদয় নারায়ণ মাতৃহাড়ি গ্রামে নেওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাজায় র‍্যাব-১৩ এর অধিনায়কসহ কোম্পানিটির সকব স্তরের সদস্যরা অংশ নেন।

জানাজা শেষে সহিদার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

এদিকে সহিদারের মৃত্যুতে আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com