শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

ডিএমপি’র গুলশান বিভাগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৯৩ বার পঠিত

দেশে সম্প্রতি সহিংসতার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে শান্তি সমাবেশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গুলশান বিভাগ ।

গত সোমবার (২৫ অক্টোবর) বাড্ডা থানার উদ্যেগে অনুষ্ঠিত সমাবেশে  বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।

 

এ সম্প্রীতি সমাবেশে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, মন্দির ও গীর্জার প্রধানগণ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাচ্ছা, বাড্ডা থানা আওয়ামীলীগ সভাপতি ম‌জিবুর রহমান, বাংলাদেশ বুদ্ধিষ্ট ফেডারেশনের সভাপতি ইঞ্জিঃ দেপেন্দ্রু বিকাশ, বাড্ডা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শংকর কুমার, পাস্টার মাসি বালা, অতিঃ উপ-পুলিশ কমিশনার মামুন মোস্তফা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও ধর্মীয় আলোকে মানুষকে উদ্বুদ্ধ করার বিষয়ে জোর প্রদান করে বক্তাগণ বক্তব্য রাখেন। এছাড়াও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com