শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে নেশাজাতীয় ৫০০ পিস ইনজেকশনসহ গ্রেফতার ২

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৪৭০ বার পঠিত

কামরাঙ্গীরচরে নেশাজাতীয় ৫০০ পিস ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কামরাঙ্গীরচর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আজিজ ওবায়েদ রিমন ও শেখ ফারহানা।

কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর, ২০২১) ২২:৫০ টায় হোন্ডা মোবাইল টিম ডিউটি করার সময় গোপন তথ্য পায় যে, কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি বাদশা মিয়া স্কুলের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ২৩:০৫ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে নেশাজাতীয় ইনজেকশনসহ তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আজিজের নিকট থেকে ৩৫০ পিস ও ফারহানার নিকট থেকে ১৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধারমূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় নেশাজাতীয় ইনজেকশন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করত মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com