শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে ৯ বছ‌রের শিশুকে ধর্ষণের অ‌ভি‌যো‌গে দোকানদার গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৩২ বার পঠিত
ধর্ষক জাকা‌রিয়া মাহমুদ সোহান

রাজধানীর মুগদায় দোকানে চকলেট কিনতে যাওয়া ৯ বছরের এক শিশু‌কে দোকা‌নের ভিতরে ঢু‌কি‌য়ে জোরপুর্বক ধর্ষণ ক‌রার অ‌ভি‌যো‌গে দোকা‌নদারকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তির নাম- জাকারিয়া মাহমুদ সোহান (৩০)। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর।

তিনি বলেন, ২০ অক্টোবর শিশুর বাবা জাকারিয়া মাহমুদ সোহানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম আকতার সরকার বলেন, ১৮ অক্টোবর ওই শিশু মাদরাসা থেকে দুপুর ২টায় বাসায় চলে আসে। এরপর সে বাসার পাশের একটি দোকানে চকলেট কিনতে যায়। তখন অভিযুক্ত জাকারিয়া তাকে চকলেট দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন।

এসআই বলেন, ওই শিশুর বাবা আরও অভিযোগ করেন, এর আগেও একাধিকবার জাকারিয়া দোকানের ভেতরে ওই শিশুকে ধর্ষণ করেন।

এসআই শামীম জানান, কাউকে কিছু না বলার জন্য শিশুকে ভয়ভীতি দেখাতেন জাকারিয়া। কিন্তু কয়েক দিন ধরে শিশুর মা তাকে নীরব থাকতে দেখে কারণ জানতে চাইলে সে মায়ের কাছে সব খুলে বলে।আদালত গ্রেফতার জাকারিয়ার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com