শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌ডিএম‌পির চকবাজা‌রে পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার ৫

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৩৪ বার পঠিত

রাজধানীর চকবাজারে পুলিশের উপর হামলা ও কর্তব্য পালনে বাধা প্রদানের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মহসীন, মোঃ হযরত আলী, ইকবাল হোসেন, জুবায়ের ও আব্দুর রহমান ওরফে দয়া দেবনাথ।

শুক্রবার (১৫ অক্টোবর, ২০২১) বিকাল ৩:৪৫টায় চকবাজার থানার নূর ফাতাহ্ লেন এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

চকবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম ডিএমপি নিউজকে বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য চকবাজার নূর ফাতাহ্ লেন রাস্তার মাথায় কতিপয় জনতা জনসাধারণের ক্ষতি সাধনের উদ্যেশ্যে একত্রিত হয়। পুলিশ বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর আক্রমণ শুরু করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করলে উত্তেজিত জনতা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও ভাংচুর শুরু করে। সরকারি সম্পত্তি ও জনসাধারনের জানমাল রক্ষার্থে পুলিশ শটগান ও গ্যাসগান ফায়ার করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার মাধ্যমে পরিস্থিতি নিয়ণ্ত্রণে আনে। এসময় দুইজন পুলিশ সদস্য আহত হোন।

তিনি আরো বলেন, বেআইনি জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান ও বলপূর্বক আঘাত প্রদানের অভিযোগে মহসীন, হযরত, ইকবাল, জুবায়ের ও আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com