শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে পাস‌পোর্ট দালাল চ‌ক্রের ২ সদস‌্য আটক

আশরাফ উ‌দ্দিন/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৩২ বার পঠিত

কু‌মিল্লা র‌্যাব-১১ সিপিসি-২এর সদস‌্যরা বু‌ড়িচং ও চান্দিনা এলাকা থেকে পাসপোর্ট দালাল চক্রের দুইজন সক্রিয় সদস্য গ্রেফতার ক‌রে।

র‌্যাব সুত্র জানায়,  র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১১ অক্টোবর কুমিল্লা বুড়িচং থানাধীন কংশনগর বাজার এবং চান্দিনা থানাধীন বরকৈট বাজার এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে পাসপোর্ট দালাল চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসা‌মি কুমিল্লা দেবিদ্বার থানার হাসনাবাদ গ্রামের মৃত রুসম আলীর ছেলে আমির খান (৩৭) ও  চান্দিনা থানার তামবুলিয়া গ্রামের মৃত আব্দু সামাদ এর ছেলে মনিরুল ইসলাম (৪১) এছাড়াও  ধৃত আসামীদের হেফাজত থেকে পাসপোর্ট ৮,০০০/- (আট হাজার) টাকা, পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারীর স্লিপ,এক‌টি ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীদ্বয় উভয়েই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত রেট এর অধিক বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র তৈ‌রি করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com