শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

১২ মামলার আসা‌মি মুখ‌পোড়া ইমন ইয়াবা ও ফেন‌সি‌ড্সিহ গ্রেফতার

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

দেশের বিভিন্ন জেলায় অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচারসহ ১২ মামলার আসামী মুখপোড়া ইমনকে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি)।

৯ সেপ্টেম্বর, ২০২১ রাত ০৮:৩৫ টায় মিরপুরের ২ নং সেকশনের ব্লক জি এর ন্যাশনাল হাউজিংয়ের ৬ নং ভবনের একটি বাসা থেকে মোঃ আফতাব হোসেন ওরফে মুখপোড়া ইমনকে বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল ও দেড় লক্ষাধিক টাকাসহ গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় মোঃ তারিকুল প্রামানিক ওরফে জিয়া ও মোঃ বাবু নামের আরো দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, থানা এলাকায় QRT (কুইক রেসপন্স টিম) ডিউটিতে থাকা একটি দল সংবাদ পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ও ফেন্সিডিল বিক্রির জন্য মিরপুরের ২ নং সেকশনের ব্লক জি এর ন্যাশনাল হাউজিংয়ের ৬ নং ভবনের একটি বাসায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে QRT টিমসহ ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতার করা হয় মুখপোড়া ইমন, তারিকুল ও বাবু নামের তিনজনকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৬০০ পিস ইয়াবা, ১১ বোতল ফেন্সিডিল ও নগদ ১,৫৯,৭০০ টাকা।

ইমনের এমন নাম ও মামলা সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত ইমন এলাকায় ডাকাতি ঘটনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলো। এ সকল অপরাধ সংঘটনকালে আঘাত প্রাপ্ত হয়ে তার মুখে একাধিক কাটার দাগ পড়ে এবং এলাকায় সে এই নামেই বেশি পরিচিত। পুলিশের রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় গ্রেফতারকৃত মোঃ আফতাব হোসেন ওরফে মুখপোড়া ইমন এর বিরুদ্ধে তার নিজজেলা জয়পুরহাটসহ গাইবান্ধা, বগুড়া ও ডিএমপির বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও দ্রুত বিচারসহ মাদকের ১২টি মামলার তথ্য পাওয়া যায়। সে এসব মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। গ্রেফতার এড়াতে সে এখন ঢাকায় পলাতক থেকে মাদকের ব্যবসা করছে।

গ্রেফতারকৃতদের মিরপুর মডেল থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান  পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com