শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ১৮ মামলার আসা‌মি চাঁদাবাজ ম‌নির গ্রেফতার

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৭০৮ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাব ১১ সি‌পি‌নি ২ এর এক‌টি টিম বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে  ১৮ মামলার আসামি চাঁদাবাজ মনির হোসেনকে গ্রেফতার ক‌রে‌ছে। মঙ্গলবার (৫ অক্টোবর) কু‌মিল্লা বুড়িচংয়ের খাড়াতাইয়া গাজীপুর গ্রাম থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব সদস‌্যরা। এসময় ধৃত আসা‌মির কাছ থেকে চাঁদাবাজীর ৫ হাজার ৩৫০ টাকাসহ  একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন বুড়িচংয়ের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের মৃত রাজ্জাক সরদারের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, বুড়িচংয়ের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের হাজী আব্দুল বারেকের ছেলে মোঃ আব্দুল মান্নান (৩৮) ২০২০ সালের নভেম্বর মাসে দেশে আসেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন পার করে অর্থনৈতিক স্বচ্ছলতা লাভ করেন। তিনি তার বাড়ির নিকটবর্তী খাড়াতাইয়া বাজারে একটি মার্কেট নির্মাণ করে সেখানে ব্যবসা করে আসছিলেন। সৌদি আরব থেকে দেশে আসার পর থেকেই চাঁদাবাজ মনির হোসেন বিভিন্ন অংকের চাঁদা দাবী করে আসছিল।

এরই ধারাবাহিকতায় চাঁদাবাজ মনির ব্যবসায়ীর কাছ থেকে প্রাণনাশের ভয় দেখিয়ে এক লক্ষ ১০ হাজার টাকা চাঁদা আদায় করে। পরবর্তীতে সে আরো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করলে ব্যবসায়ী তা দিতে অপারগতা প্রকাশ করেন।

ফলে ১৫ আগস্ট চাঁদাবাজ মনির হোসেন বুড়িচং পেট্রোল পাম্প সংলগ্ন “আল মদিনা রিয়া এন্টারপ্রাইজ” নামক দোকানে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কিল, ঘুষি, লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয় এবং তাকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দেয়।

ব্যবসায়ী মোঃ আব্দুল মান্নান বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেন। স্থানীয়ভাবে মিমাংসা করার বিষয়টি টের পেয়ে চাঁদাবাজ মনির উক্ত ব্যবসায়ীর দোকানে গিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে এবং উক্ত টাকা না দিলে সে ব্যবসা করতে পারবে না বলে হুমকি দেয়। এসময়ে ব্যবসায়ী তাকে টাকা না দেওয়ায় সে চাকু দিয়ে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে প্রতিনিয়ত টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ ও হুমকি ধমকি দিতে থাকে। পরবর্তীতে ব্যবসায়ী কুমিল্লা র‌্যাব অফিসে অবহিত করে একটি অভিযোগ দায়ের করেন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com