শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানীর চকবাজা‌রে বি‌ভিন্ন ব্রান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪২৯ বার পঠিত

রাজধানীর চকবাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী বিদেশী ব্রান্ডের ভেজাল শিশু প্রসাধনীসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ মনির হোসেন। এসময় তার হেফাজত থেকে নকল Johnson’s baby lotion ১০৮০ পিস, নকল Baby pawder ৪৩২ পিস, নকল Baby shampoo ৬০০ পিস ও একটি স্টিলের হলার সম্বলিত ভেজাল প্রসাধনী তৈরি করার লোহার মেশিন উদ্ধারমূলে জব্দ করা হয়েছে।

এ সংক্রান্তে গোয়েন্দা লালবাগ বিভাগের অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম (বার), পিপিএম বলেন,গত ৪ অক্টোবর, ২০২১ (সোমবার) গোপন সূত্রে জানতে পারি চকবাজার থানার হাজী বাল্লু রোডের একটি বাসার (বাসা নং-৩১/৫/এফ) ৩য় তলার ভাড়াটিয়া অবৈধ কারখানায় খুলে ভেজাল শিশু প্রসাধনী পাউডার, লোশন ও শ্যাম্পু তৈরি করছে। এরপর সূত্রের সত্যতা যাচাই করে ঐ দিনই সন্ধ্যা ০৬:৩৫ টায় ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নকল শিশু প্রসাধনীসহ মনিরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে চকবাজার থানায় মামলা রুজু হয়েছে মর্মে পুলিশের এই কর্মকর্তা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রাজীব আল-মাসুদ, বিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাত বিপিএম, পিপিএম এর নির্দেশনায় অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান বিপিএম-বার, পিপিএম এর নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com