শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

চাঁদাবাজির টাকা গ্রহণকালে দুইজন গ্রেফতার

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৬৭ বার পঠিত

মুঠোফোনে দাবীকৃত চাঁদাবাজির টাকা গ্রহণকালে হাতেনাতে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর চকবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ স্বপন ও মোঃ রুবেল।

চকবাজার মডেল থানা সূত্রে জানানো হয়, ২৬ সেপ্টেম্বর ২০২১ রাত ০৩:২৬ টায় উক্তথানাধীন ইমামগঞ্জ নিউ রহমানিয়া ট্রান্সপোর্ট পরিচালনাকারীর নিকট এক ব্যক্তি মুঠোফোনে ২০ হাজার টাকা চাঁদাদাবী করেন। না দিলে বড় ধরণের ক্ষতির হুমকি প্রদান করা হয়। তিনি আত্মসম্মানের ভয়ে ১০ হাজার টাকা দিতে রাজী হন।

হুমকি দাতা টাকা নিয়ে গুলিস্তান এলাকায় যেতে বললে তিনি চকবাজারের জেলখানা রোডে আসার কথা বলেন। সাথে সাথে তিনি চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জকে বিষয়টি জানিয়ে রাখেন। কথামতো, ২৬ সেপ্টেম্বর ভোর পৌনে পাঁচটায় হুমকি দাতাসহ আরো কয়েকজন নাজিমউদ্দীন রোডের মাক্কু শাহ্ মাজারের সামনে টাকা নিতে আসেন। তিনি একজনের নিকট ১০ হাজার টাকা বুঝিয়ে দেন। আর তখনি আগে থেকে ওঁৎ পেতে থাকা ডিএমপির চকবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা হাতেনাতে স্বপন নামে একজনকে গ্রেফতার করে। এ সময় আরো কয়েকজন সেখান থেকে পালিয়ে যায়।

স্বপনের নিকট থেকে পুলিশ ১০ হাজার টাকা, একটি সুইচ গিয়ার চাকু ও একটি মুঠোফোন উদ্ধার করে। পরবর্তী সময়ে স্বপনের তথ্যমতে যাত্রবাড়ীর জনপথ মোড় থেকে গ্রেফতার করা হয় রুবেল নামের আরেক জনকে।

প্রতিষ্ঠানটির পরিচালনাকারীর অভিযোগের প্রেক্ষিতে চকবাজার মডেল থানায় মামলা রুজু হয়েছে। অন্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com