শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

পল্লবী‌তে ২২০০ পিস ইয়াবাসহ গ্রেফতা ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮২ বার পঠিত

রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে ২২০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ আরজু। ২৫ সেপ্টেম্বর, ২০২১ (শনিবার) ০০:৫৫ টায় পল্লবীর ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম(বার) জানান, থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনাকালীন  সংবাদ পান যে ১২ সেকশনের ডি ব্লকের সিরামিক গেটের সামনে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মোঃ সজিব খানের নেতৃত্বে পুলিশের টহল দলটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন পুরুষ পালানোর চেষ্টা করে। তখন তাকে গ্রেফতার করা হয়। আর তার ডান হাতে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২ হাজার দুইশ পিস ইয়াবা।

পল্লবী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আরজুর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক ও মারামারির আরো দুটি মামলা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com