শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

কদমতলী‌তে ইয়াবাসহ গ্রেফতার ২

নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১১ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো সাজ্জাদ হোসেন ও মোঃ কামরুল ইসলাম। তাদের উভয়ের বাড়ি চট্টগ্রাম।

২৩ সেপ্টেম্বর, ২০২১ দিবাগত রাত ০০:২০ টায় কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনের রাস্তা থেকে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জাকির হোসাইন জানান, কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে ইয়াবা বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ৮০০পিস ইয়াবা।

কদমতলী থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com