রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

‌নি‌খোঁজ সংবাদ: বয়স্ক ব‌্যক্তির সন্ধান প্রয়োজন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩০ বার পঠিত

ঢাকার কদমতলী থানা এলাকা থেকে মোঃ ওহাব শেখ নামে একজন বয়স্ক ব্যক্তি হারিয়ে গেছেন। ওহাব সাহেবের বয়স ৮০ বছর। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়ার থানার তালবাড়ীয়া গ্রামে।

জনাব ওহাব গত ১৮ সেপ্টেম্বর, ২০২১ সকাল অনুমান নয়টায় দক্ষিণ দনিয়ার বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তিনি ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় ও নিকট আত্মীয়ের বাসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তাঁকে খুঁজে না পেয়ে তাঁর ছেলে ১৯ সেপ্টেম্বর, ২০২১ ডিএমপির কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১২০৫। তিনি জিডিতে উল্লেখ করেছেন তার বাবা মানসিক অসুস্থ ছিলেন। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না।

জনাব ওহাব সাহেবের গায়ের রং শ্যামলা, মুখে সাদা দাঁড়ি আছে। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে সাদা সাদা লুঙ্গি ও হাতে লাঠি ছিলো।

কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত (ওহাব) এর সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ কদমতলী থানা (০১৩২০-০৪০৫৬৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com