শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদমদীঘি খাদ্য বিভাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ, জনমনে চরম ক্ষোভ নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯

রাজধানী‌তে বিপুল প‌রিমান গাঁজাসহ গ্রেফতার ৩

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৭ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আরমান, মোঃ জহিরুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম। এসময় তাদের হেফাজত হতে ৪৫ কেজি গাঁজাসহ গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। ২৪ সেপ্টেম্বর, ২০২১ (শুক্রবার) ১৪:৩০ টায় মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম  জানান, মোহাম্মদপুরসহ আশেপাশে এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালীন তথ্য আসে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কুমিল্লা হতে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এসে বিক্রয়ের জন্য মোহাম্মদপুর থানার হুমায়ুন রোড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ সংক্রান্তে মোহাম্মদপুর থানায় মামলায় রুজু হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল ইসলাম, বিপিএম, এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার (টিম লিডার) শাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com